চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজিজুর রহমান (৩৮)। তিনি চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (২১ নভেম্বর, ২০২৬) রাত ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার সুন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোঃ আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুর রহমান সুন্দরপুর গ্রামের রোশন আলীর পুত্র। চুনারুঘাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply