শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

পুলিশের ভয়ে ১০ টি ইয়াবা গিলে নিলো নারী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৬০৭ বার পঠিত

সেবা ডেস্ক ঃ রাজশাহীর বাঘায় পুলিশের ভয়ে ১০ পিস ইয়াবা একসঙ্গে গিলে ফেলেছেন বুলবুলি বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী। সোমবার রাতে বাঘা থানা পুলিশ ফেনসিডিলসহ ওই নারীকে আটক করে। এ সময় তার কাছে থাকা ১০ পিস ইয়াবা শেষ পর্যন্ত লুকাতে না পেরে পানি ছাড়াই গিলে ফেলেন। আটক বুলবুলি বেগমের বাড়ি ঈশ্বরদীর বিমানবন্দর এলাকায়।
থানা সূত্র জানায়, সোমবার সন্ধ্যার পর বাঘা সীমান্তের মীরগঞ্জ এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ঈশ্বরদী ফিরছিলেন বুলবুলি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ উপজেলার মনিগ্রাম এলাকা থেকে বডি ফিটিং অবস্থায় ১২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

পথিমধ্যে তার বোরকার পকেটে থাকা ১০ পিস ইয়াবা পানি ছাড়াই গিলে ফেলে। তারপর থেকে ওই নারী অস্থিরতা শুরু করেন। তার অবস্থা বেগতিক দেখে বাঘা থানার পুলিশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেয়ার পরও অবস্থা আরও বেগতিক হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বাঘা থানা ওসি মহসীন আলী জানান, চোরাকারবারি বুলবুলি অত্যন্ত চতুর। এখন পর্যন্ত সে তার পরিচয় পুলিশকে জানায়নি। তার নম্বরে এক ব্যক্তি ফোন করেছিল, তার মাধ্যমে শুধুমাত্র তার নাম এবং এলাকা শনাক্ত করতে পেরেছি। তবে পূর্ণ ঠিকানা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ ঘটনায় তার নামে বাঘা থানায় একটি চোরাচালান মামলা দয়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com