মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

রেললাইনে সেল্ফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৪ বার পঠিত

সেবা ডেস্ক : রাজধানীর খিলক্ষেত এলাকায় ঘুরতে এসে রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। (১৮ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বন্ধু আবুল কালাম আজাদের বরাত দিয়ে এএসআই দেলোয়ার হোসেন জানান, নিহত শিপন নারায়ণগঞ্জ রূপগঞ্জ কেন্দুয়া খালপাড় এলাকার থাকতো। সেখানে একটি কারখানায় কাজ করতেন। শুক্রবার কারখানা বন্ধ থাকায় তারা দুই বন্ধু ঘুরতে বের হন। প্রথমে তারা বিমানবন্দর এলাকায় ঘুরতে যান। সেখান থেকে তার খিলক্ষেত এলাকায় আসেন। এসময় খিলক্ষেত ফ্লাইওভারের পাশে রেললাইনে দাঁড়িয়ে শিপন ছবি তোলার কথা বললে আবুল কালাম মোবাইল নিয়ে লাইনের পাশে যান। এমন সময় একটি ট্রেন এসে শিপনকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় আবুল কালাম হতভম্ব হয়ে গেলে পথচারীরা শিপনকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সব আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com