বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

লেবানন থেকে যুদ্ধের কারণে দেশে ফিরছেন ৩২ বাংলাদেশি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫০০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ লেবাননের ত্রিপলীতে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশে ফিরে আসছেন দেশটিতে কর্মরত ৩২ বাংলাদেশি। ইতোমধ্যে স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্য থেকে প্রাথমিকভাবে দুইধাপে ৩২ জনকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ দূতাবাস।

জানা যায়, তাদের মধ্যে ১৩ জন মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বাকি ১৯ জন ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

একই ধারাবাহিকতায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আরও ৫৬ জনকে আইওএম-এর সহায়তায় শিগগিরই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার দূতাবাস জানায়, যুদ্ধের কারণে ত্রিপলীর মেতিগা বিমানবন্দর বন্ধ থাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে দূতাবাস প্রাঙ্গণ থেকে বাসযোগে মিসরাতা বিমানবন্দরে প্রেরণের ব্যবস্থা করা হয়। এ সময় দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলীসহ দূতাবাসের কর্মকর্তারা দেশে প্রত্যাবর্তনকারী প্রবাসীদের জন্য অনুসরণীয় বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, ত্রিপলীর মেতিগা বিমানবন্দর বন্ধ থাকায় মিসরাতা বিমানবন্দর হতে একসাথে অধিক সংখ্যক প্রবাসীর ফেরত টিকিট জোগাড় করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ কারণে পর্যায়ক্রমে ছোট ছোট গ্রুপে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

দেশে ফেরার বিষয়ে যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য দূতাবাসের দুটি মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২, +২১৮৯১৬৯৯৪২০৭) প্রবাসীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com