মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি। আমার নেত্রী মৃত্যুর পূর্ব মূর্হূতে আমাকে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ঋনী করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। মাধবপুর-চুনারুঘাটে মানুষ আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তা শোধ করার নয়। দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই। বিশেষ করে আমার দলীয় নেতাকর্মী, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং চা-শ্রমিক ভাই ও বোনেরা আমাকে যেভাবে ভোট দিয়ে সম্মানীত করেছে তা কল্পনার বাহিরে। আমি কথা দিচ্ছি মাধবপুর-চুনারুঘাটের সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। কোন ধরনের বৈষম্য থাকবে না। কোন ধরনের সন্ত্রাস-চাঁদাবাজি থাকবে না। সমতার ভিত্তিতে সকল এলাকায় উন্নয়ন হবে। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনব্যাপি মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জনসাধারণের সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তার ভাই সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ার সৈয়দ এবিএম হুমায়ুন, সৈয়দ সেলিম তার বড় ছেলে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ ও সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুগাট উপজেলা বিএনপির সভাপতি এডঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম, সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসু, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর ররহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, সাবেক মেয়র হাবিবুরর রহমান, সাবেক সভাপতি আব্দুল আজিজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বে-সরকারি ভাবে ফলাফল ঘোষনার পর থেকেই দু’উপজেলার হাজার হাজার নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং শুক্রবার দিনভর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপর দিকে বিজয় উৎসব পালন না করে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার জুম্মার নামায শেষে নোয়াপাড়া সাহেব বাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com