সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ রমজান মাস শুরুর আগেই অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবুর দাম। একইসঙ্গে বেড়েছে শসার দামও। গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন বাজারে প্রতিহালি লেবু ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। আর শসা বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে রোজার আগেই দাম বেড়েছে অস্বাভাবিক হারে। রোজা শুরু আগেই বাজারের উত্তাপে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হলে দাম আরও বাড়তে পারে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতি হালি লেবু ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। তাছাড়া বেড়েছে শসার দামও। বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়াও ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলেন, ‘পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। সরবরাহ কম না হলেও অনেক চাষি রমজানে বেশি দাম পাওয়ার আশায় লেবু ধরে রাখছেন। ফলে বাজারে দাম বাড়ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com