বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চুনারুঘাটে খোয়াই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনমজুর আব্দুল জলিলের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে বিষয়টি পরিবারকে জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল জলিলের বলে শনাক্ত করেন।নিহত জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আকিল মিয়ার দিনমজুর হিসেবে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) আমুরোড হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জলিল। সন্ধ্যার দিকে কোটাবাড়ী এলাকায় সাঁতরে খোয়াই নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। কিছুক্ষণ পর গরুটি বাড়িতে ফিরে এলেও জলিল আর ফেরেননি। পরে খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত ডুবুরি দল তার কোনো সন্ধান পায়নি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com