বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার সাতছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করে। এর অংশ হিসেবে গতাকল শনিবার রাত ২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে শালবাগান এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদকদ্রব্য নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিক বিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এদিকে একই দিন সকাল ৮টার দিকে সাতছড়ি বিওপির টহল দল একই এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি গরু জব্দ করতে সক্ষম হয়। বিজিবি জানায়, জব্দ করা গরু ও গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সচেতন হয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com