মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হবিগঞ্জে পেয়াজের দাম বেশি রাখায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৭২ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চৌধুরী বাজার এলাকায় পেয়াজের দাম বেশি রাখার অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষাণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রতি কেজি পেয়াজের দাম ১২০-১৩০ টাকা রাখার অপরাধে এসব জরিমানা আদায় করা হয়। এদিন পেয়াজের দাম কমে ১১০ টাকায় আসলেও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী আগের দিনের দামে পেয়াজ বিক্রি করে আসছিলো। এসময় অভি স্টোরকে ২ হাজার টাকা, শেখ জুলি স্টোরকে ২ হাজার টাকা এবং সুবোধ কুড়ি নামক ব্যবসায়ীকে আরো ৫শত টাকা জরিমানা করা
হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পেয়াজের দামে কারসাজিকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com