সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বাড়ি যাতায়তের রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে মেয়েসহ ৭ জনকে কুপিয়ে রক্ষাক্ত জখম করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা (দাসপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, গত বুধবার ওই গ্রামের আইয়ূব আলী ছেলে আরিফের সাথে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে একই বাড়ির কুনু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে দুলু মিয়া, কুতুব মিয়া, পারভেজ ও রুবেলসহ দুর্বৃত্তরা আইয়ুব আলীর পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলা গুরুতর আহত হন- আইয়ূব আলী (৬৫) ও তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫৫), ছেলে আরিফ হোসেন (৩১), জুনাইদ মিয়া (২৫)। নিজের বাবা ও ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন- মেয়ে জাহেয়রা আক্তার (৩৫), জেসমিন আক্তার (২৭), পূত্রবধু হেপি আক্তার (২২)। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সবাইকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন। আইয়ূব আলী ও তার ছেলে জুনাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার খরর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com