বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বালু উত্তোলনকারীদের আতঙ্কের নাম ইউএনও আয়েশা হক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪৬ বার পঠিত

বাহুবল সংবাদদাতা: বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামে নিজ জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে এবং পুটিজুরী এলাকান দুইজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানকালে সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে আকলিছ মিয়া, আব্দুস শহিদ এর ছেলে মানিক মিয়া আব্দুল কদ্দুছ এর ছেলে তাজুল ইসলাম ও ফুল মিয়ার ছেলে মোশাহিদ মিয়াকে কৃষি জমি থেকে বালু উত্তোনকালে আটক করা হয়। পরে তাদেরকে ২ মাসের কারাদণ্ড প্রদান করে জেলা হাজতে পেরণ করা হয়েছে। নিজ কৃষি জমি থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এই কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে বাহুবল উপজেলার পুটিজুরী এলাকা থেকে একই অপরাধে হাবিবুর রহমান জসিম ও রমজান আলী নামে দুই জনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তারা কৃষি জমি থেকে বালু উত্তোলনের পাশাপাশি মহাসড়কের পাশে বালু স্তুপ করে রাখে। রবিবার বালু রাখার কারণে ইউনিক পরিবহনের একটি বাস উল্টে ৩০ যাত্রী আহত হয়।

এদিকে প্রায় প্রতিদিনই ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পোড়ানো। বালু জব্দ করে নিলামে বিক্রি আর অবৈধ বালু উত্তোলনে জড়িতদের জেল জরিমানা প্রদান করে আতঙ্ক সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক।

১০ যানবাহনকে জরিমানা

এদিকে বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১০ যানবাহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক।


সোমবার বিকেলে তিনি এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী অভিযানকালে ড্রাইভিং লাইসেন্সসহ যথাযথ কাগজ না থাকায় এই জরিমানা করা হয়।

অভিযানকালে বিআরটিএর কর্মকর্তা, বাহুবল মডেল থানা এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ টিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com