শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ মিষ্টি কিং সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৫৮১ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ঃ হবিগঞ্জ শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি কিং সহ ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে শহরের সেলুন ব্যবসায়ীদেরকে সেবাগ্রহীতাদেরকে হয়রানি না করতে অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবা দুপুরে পরিচালিত এ অভিযানে পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিষ্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিষ্টির পেকেটের ওজন ২ শ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এসময় তিনি হবিগঞ্জের সেলুন ব্যবসায়ীদেরকে সেবার মূল্য তালিকা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করলে সেলুনগুলোর বিরুদ্ধে লাগাতর অভিযান পরিচালিত হবে। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com