বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ রেল জংশনে অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা ফেল দুই শ্রমিক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশনে টিকেট কালোবাজারী বিক্রি হওয়ায় অনেকে ছাদের ওপর জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন গন্তব্যস্থানে যাতায়াত করছেন। এতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। এমনকি মাঝে মধ্যে অনেকে নিহত ও হচ্ছে। এরপরও কালোবাজারে টিকেট বিক্রিসহ এদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ছাদে ভ্রমন করতে গিয়ে দুই যুবক অলিপুর রেল গেইট এলাকার ডিশের লাইনের তারে পেছিয়ে গুরুতর আহত হয়। তবে অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পায়। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ইনচার্জসহ বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। প্রথমে তাদের পরিচয় পাওয়া যায়নি। পরে তাদের পরিচয় সনাক্ত করা হয়। তারা হলো কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বৈরাটি গ্রামের তালিব হোসেনের পুত্র ছালেক মিয়া ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সাজন মিয়ার পুত্র জুয়েল মিয়া। তারা দুইজনই চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিক। ঈদের ছুটিতে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। তাদের অবস্থা আশংকাজনক হলে সিলেট ওসমানি মেডিকেল ও ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আহতদের পরিচয় মিলেছে। বর্তমানে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সিলেট মেডিকেলে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com