বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৫২১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনে ‘এলোপাতাড়ি’ গুলি চালায় সে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

পুলিশ আরও জানায়, হামলাকারী স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরেই কাজে নিয়োজিত ছিল। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয় পুলিশ প্রধান জেমস সার্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করে। ওই সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
সুত্রঃ সমকাল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com