মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আন্তর্জাতিক নারী দিবসে ইনারহুইল ক্লাব অব হবিগঞ্জের ফেলোশিপ প্রোগ্রাম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৫৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-ফেলোশিপ প্রোগ্রাম এর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতির বাসায় এই ফেলোশিপ প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট রায়হানা বেগম এর নেতৃত্বে উপস্থিত সকল ইনারহুইল সদস্যরা কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেন। ক্লাব প্রেসিডেন্ট উপস্থিত সকল নারী ও শিশুদের ইনার হুইল ক্লাব এর পক্ষ থেকে ফুল দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ভাইস প্রেসিডেন্ট (১) সানজিদা মুহিব প্রীতি, ভাইস প্রেসিডেন্ট (২) মাহফুজা আক্তার ডলি, ক্লাব সেক্রেটারি তাছকিরা আক্তার জুবিলী, ক্লাব ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন এবং ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা সহ সানজিদা মুহিব প্রীতির পরিবার এর সদস্যবৃন্দ।
পরে ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতির ভাই এর বিবাহ উপলক্ষে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ নবদম্পতিকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং উপহার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com