মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

পাঞ্জাবকে মাদকমুক্ত করতে পরীক্ষায় রাজি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৭৬৮ বার পঠিত

ভারতের পাঞ্জাব রাজ্যকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (৭৬)। যেকোনো নিয়োগ, পদোন্নতিসহ বর্তমানে বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিদের পরীক্ষা করার কথা বলেছেন তিনি। এমনকি নিজেও মাদক পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলেছেন।

ভারতে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময় পাঞ্জাবকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছিল সব রাজনৈতিক দল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, পাঞ্জাবকে মাদক থেকে রক্ষা করবে। এই লক্ষ্য নিয়ে বিভিন্ন দল মাঠে নেমে পড়ে। নির্বাচনে বিজেপি, আকালি দল, আম আদমি পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিং।

অমরিন্দর সিং ক্ষমতায় আসার পর পাঞ্জাবকে মাদকমুক্ত করার জন্য উদ্যোগী হন। এতে খুশি হতে পারেনি বিরোধীরা। আম আদমি পার্টির নেতা আমান অরোরা দাবি করেন, ড্রাগ টেস্টের মুখোমুখি হতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

আমান অরোরা বলেন, তিনি মাদকের পরীক্ষা দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যরাও এ পরীক্ষা দিয়ে নেশামুক্ত পাঞ্জাব গড়ার কাজ করতে পারেন।
আম আদমি পার্টির এ প্রস্তাবকে গ্রহণ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অমরিন্দর সিং বলেন, মাদক পরীক্ষা দিতে তিনি প্রস্তুত। তিনিও চান পাঞ্জাব মাদকমুক্ত হোক। এ ছাড়া সরকারের যেকোনো নিয়োগের ক্ষেত্রে মাদক পরীক্ষা বাধ্যতামূলক। বর্তমানে যাঁরা কর্মরত, তাঁদেরও এ পরীক্ষা করা হবে। পদোন্নতির সময়েও মাদক পরীক্ষা করা হবে। মন্ত্রিসভার সদস্যদেরও এই পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com