বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা,সুস্থ জীবণ,সচেতনতাই হোক আমাদের অঙিকার। মঙলবার (১৩ অক্টোবর) সকালে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এবং এনসিডি ও এএনসি কর্নার পরিদর্শন করেন। পরির্দশনকালে চুনারুঘাট উপজেলার ইউএইচএফপিও ডা. মোঃ মোজাম্মেল হোসেন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  তিনি ল্যাব পরিদর্শন করে সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন।  পরিদর্শনকালে তিনি এনসিডি কর্নারে আগত রোগীদের জন্য সংরক্ষিত ও সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা, ব্যবস্থাপনা এবং রোগীদের সেবাদানের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। 
এ সময় তিনি অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা, ওষুধের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধি এনসিডি কর্নারে ব্যবহৃত সিম্পল বিডি (Simple BD) অ্যাপসের কার্যক্রম, ব্যবহারবিধি এবং এর মাধ্যমে রোগীদের তথ্য সংরক্ষণ ও সেবা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের বিস্তারিতভাবে অবহিত করেন। পরিদর্শনের একপর্যায়ে সিভিল সার্জন নিজে রক্তচাপ (ব্লাড প্রেশার) পরিমাপ করেন এবং উপস্থিত অন্যদেরও নিয়মিত রক্তচাপ পরিমাপে উৎসাহিত করেন। তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি এএনসি কর্ণারে গর্ভবতী মায়েদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট (এমএমএস) বিতরণসহ চলমান সকল সেবা কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গত মাসে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com