মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

জেল হাজতে যাওয়ার শেষ ইচ্ছা পূরণ হচ্ছে ১০৪ বছরের বৃদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: জীবনের অন্তিম ইচ্ছা ‘জেলের ভাত খাওয়া’। ১০৪ বছর বয়সী বৃদ্ধার সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হচ্ছে।

ওই বৃদ্ধার নাম অ্যান ব্রোকেনব্রাও। স্টোকলি কেয়ারহোম নামে যুক্তরাজ্যের ব্রিস্টল কাউন্টির স্টোক বিশপের একটি বৃদ্ধাশ্রমে থাকেন অ্যান। কর্মজীবনে একটি কারখানার দাফতরিক কর্মকর্তা ছিলেন তিনি।

গ্রেফতার হতে চাওয়ার কারণ সম্পর্কে অ্যান জানান, জীবনে কখনও আইন ভাঙেননি। তাই কখনও থানা-পুলিশ কিংবা জেলে যেতে হয়নি তাকে। গ্রেফতার হওয়ার অনুভূতি কেমন তা জানতে আমার মনে একটি সুপ্ত ইচ্ছা রয়ে গেছে।

তার শেষ ইচ্ছা পূরণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের এসেক্সের দাতব্য সংস্থা অ্যালাইভ অ্যাকটিভিটিস। ‘উইশিং ওয়াশিং লাইন’ নামের এই প্রকল্পে প্রবীণদের একটি করে ইচ্ছা পূরণ করবে তারা। প্রকল্পটিতে পাঁচটি বৃদ্ধাশ্রমকে যুক্ত করা হয়েছে।

অ্যানের শেষ ইচ্ছাও পূরণ করবে প্রকল্পটি। বিষয়টি শুনে সবাই অবাক হলেও আগামী বুধবার তাকে গ্রেফতার করে নিরাপত্তা হেফাজতে নেবে পুলিশ। স্থানীয় পুলিশ বলেছে, অ্যানের ইচ্ছা পূরণ করতে পারলে তারা আনন্দিত হবে।

অ্যান ছাড়া প্রকল্পে অংশগ্রহণকারী অন্য প্রবীণদের মধ্যে কেউ রোলস রয়েস গাড়িতে চড়বেন বলে জানিয়েছেন। কেউবা মোটরবাইক রেস খেলা দেখতে চেয়েছেন, আবার কেউ প্রাণ খুলে গল্প করতে চেয়েছেন।

সুত্র:যুগান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com