শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুপিসারে মুক্তি পেল তানহার ‘বউ বাজার’

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫৬৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: অনেকটা চুপিসারেই মুক্তি পেল শাহরিয়াজ ও রাহা তানহা খান অভিনীত ‘বউ বাজার’ ছবিটি। মুকুল নেত্রবাদী পরিচালিত এ ছবিটি সারা দেশে ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এ বিষয়ে পরিচালক বলেন, ৪০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়ার কথা ঘোষণা দিয়েছিলাম। তবে ৪০টির মধ্যে ১৫টি সিনেমা হল ছবিটি পেনড্রাইভে চালাতে চায়। যে কারণে আমরা ১৫টি সিনেমা হল বাদ দিয়েছি। কারণ, পেনড্রাইভে ছবি মুক্তি পেলে পাইরেসি হওয়ার ভয় থাকে।’

ছবিটি নিয়ে ছবির নায়িকা রাহা তানহা খান বলেন, এটি একটি কমেডিনির্ভর ছবি। বাজারে এখন যেসব ছবি চলছে, তাদের বেশির ভাগই অ্যাকশননির্ভর ছবি। আমি মনে করি, সব ধরনের ছবি দেখার দর্শক আমাদের দেশে রয়েছে। এই ছবি দেখেও পছন্দ করবেন সবাই।’

ছবির নায়ক শাহরিয়াজ বলেন, ‘ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন খরা চলছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা দেখবেন ও উপভোগ করবেন। চলচ্চিত্রের দুর্দিনে আমার ছবিটা কিছুটা হলেও ভূমিকা রাখবে। সাবাইকে আমাদের ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’

ছবির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। একদিন বউ বাজার ঘুরতে যান শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কি না, সেটা দেখতে যাওয়ার। গায়ের রং বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইভ টিজারের কবলে পড়েন রাহা। একসময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প।
সুত্র:যায়যায় দিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com