শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

প্রথম বারের মত অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন বাংলাদেশি নারী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫৫৮ বার পঠিত

অনলাইন ডেস্কঃ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন কোনো বাংলাদেশী নারী। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত সাবরিনা ফারুকি অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়বেন। আসন্ন এই নির্বাচনে দেশটির নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে প্রার্থীতা করছেন তিনি।

অস্ট্রেলিয়ার দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ এসএসডব্লিউ পরিষদে সাবরিনা ফারুকির প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ নামের একটি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম। তাদের প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, জন্মসূত্রে সাবরিনা বাংলাদেশের নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।

২০১৪ সালে উচ্চশিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান তিনি। পরে সেখানে তিনি ‘ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ‘ইউনিভার্সিটি অব সিডনি’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com