বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

লাখাই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আজাদ ও মাহফুজের সমর্থকদের সংঘর্ষে আহত ২০ জন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: লাখাই উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, লাখাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডঃ মুশফিউল আলম আজাদ ও মাফুজুল আলম উপজেলার বামৈ চৌরাস্তার মোড়ে সভা আহ্বান করে। একই স্থানে সভা আহ্বান করায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সভা বন্ধ করে দেয়। এ নিয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে বিকাল ৬ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হয়।আহতদের মধ্যে রায়হান (২৫), মোঃ দিদার মিয়া (১৯), মোঃ মিজান মিয়া (২৬), মোঃ আবু মুছা (৩৫), মিনু মিয়া (৩৫), মুর্শেদ কামাল (৩২), উজ্জল মিয়া (২৬), দুলাল মিয়া (৪০), শিপন মিয়া (২৫) সহ আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। লাখাই থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে চত্রভঙ্গ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com