রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

লাখাইয়ে বিনামূল্যে বিতরণকৃত ধান-বীজ দোকানে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা। জানা গেছে, লাখাইয়ে চলতি বোরো মৌসুমকে সামনে রেখে সরকারিভাবে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এই ধানবীজ বিতরণ চলছিল। এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারে উপজেলার বিভিন্ন হাটবাজারে সারবীজ ও বালাইনাশকের ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রাজকুমার দেব নামের ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৪৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়। এছাড়াও সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কীভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে কারা জড়িত, তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ইউএনও। ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ ও পুলিশ সদস্যরা। করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com