শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৮৫ বার পঠিত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের কাজীগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের কাজীগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি লাকসু মিয়া (২৯) কে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল গতকাল সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতাং বাজারে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার আসামি ও নারীদের উত্ত্যক্তকারী মো. সুজন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুইটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com