বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে বিলাস পরিবহনের নতুন কাউন্টারে শুভ উদ্বোধন করা হয়। সন্ধ্যায় উক্ত কাউন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিলাস পরিবহনের জি এম মোঃ মিলন সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বিলাস পরিবহনে হিসাব রক্ষক মো: মুরাদ হোসেন, ম্যানেজমেন্ট মোঃ জামান, বিলাস পরিবহন সিলেটের জিএম মো: আহমদ হোযাইফা, আউশকান্দি কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ আলাউর রহমান, ৭নং উবাহাটা ইউপি যুবদলের আহ্বায়ক মো: ইউনুস আলী, যুবদল নেতা মোঃ আব্দুল গনী, বিলাস পরিবহন শায়েস্তাগঞ্জ কাউন্টারের ম্যানেজার মো: নুরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক নেতা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যাত্রীদের ভ্রমণের জন্য মানসম্মত উন্নত পরিবেশে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে বিলাস পরিবহন বাস ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। যাত্রীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই লক্ষ্যে বিলাস পরিবহন বাস যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে। যাত্রীদের উন্নত মানের সেবা দিতে আমরা সার্বক্ষণিক যাত্রীদের পাশে আছি। শেষে মোনাজাত পরিচালনা করেন শিমুলতলা জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মাহবুবুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com