শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট ॥ ৬ মাদকসেবী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পল্লব হোম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুর রহমান শান্ত-এর নেতৃত্বে দাউদনগর বাজার ও রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতেনাতে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে মোবাইল কোর্ট বসিয়ে মোট ৬টি মামলা রুজু করেন। প্রতিটি মামলায় আসামিদের ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃতদের পরিচয়: চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগান গ্রামের শামসু মিয়ার পুত্র মোঃ মিলন মিয়া (১৯), হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৪২), শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মৃত আবু মিয়ার পুত্র আকতার মিয়া (৪০), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের বাদশা মিয়ার পুত্র মোঃ আব্দুল আলিম (২৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মৃত চেরাক আলীর পুত্র মোঃ ছায়েদ আলী (২৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের হোসেন মিয়ার পুত্র মোঃ উজ্জ্বল মিয়া (২৩)। অভিযান চলাকালে উদ্ধারকৃত গাঁজার নমুনা কোর্টে প্রদর্শনের জন্য সংরণ করা হয় এবং অবশিষ্ট অংশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com