বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর থেকে ড্রাইভার বাজার পর্যন্ত ও অলিপুর হাইওয়ে সড়ক সংলগ্ন এলাকার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় পত্রিকায় ইতোপূর্বে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। গত বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। ঘটনার বিবরণে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিপুর হাইওয়ে রাস্তার দুই পাশে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী একাধিক দোকান অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী যানজট ও জনভোগান্তি হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com