বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের সাথে সদর মডেল থানা পুলিশের মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জে ব্যাংক বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা এসংক্রান্ত বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানা কর্তৃক আয়োজিত ব্যাংকার্স এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মো: মর্তুজ আলীর সভাপতিত্বে সদর মডেল থানার এসআই মো: জুয়েল সরকার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর সার্কেল মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম মো: কেএম ওবায়দুর রহমান, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মাসুক আলী, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম বলেন, ব্যাংকের কার্যক্রম পরিচালনায় সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ডের নিরাপত্তা, ব্যাংক ভবনের নিরাপত্তা, আর্থিক লেনদেন সংক্রান্ত যেকোন বিষয়ে পুলিশ স্টাফের সাহায্য সহযোগিতা নেওয়া এবং কর্মস্থলের জন্য স্বাস্থ্যবান সিকিউরিটি গার্ড অস্ত্রসহ, অফিস কক্ষে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তাহলে অনেকটা নিরাপদে গ্রহকরা লেনদেন করতে পারবেন। এছাড়া সভায় ব্যাংক কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার তথ্য তুলে ধরলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী মনোযোগ সহকারে তা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com