বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাড়াশি অভিযান ॥ বিপুল পরিমান মাদক ও চোরাই টমটমসহ গ্রেফতার ৫

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, চোরাইকৃত টমটম উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসপি আক্তার হোসেন এ তথ্য জানান। গত শনিবার রাতে মাধবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেন্সিডিল, ১৪৯ বোল হুইস্কিসহ মাদক সম্রাট আলাউদ্দিন (২০) কে আটক করে। সে ওই গ্রামের কদ্দুস মিয়ার পুত্র। এ সময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর দিকে, বানিয়াচং থানা পুলিশ একই সময় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে প্রথমরেখ গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল আমিন (২৮)কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল আমিনের অপর সহযোগী পালিয়ে যায়। এছাড়াও শনিবার দুপুর হবিগঞ্জ শহরের স্টাফ কোর্য়াটার এলাকা থেকে চোরাই টমটম গাড়ীসহ চোর কাউসার আহমেদ শাফি (২২) কে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত টমটম গাড়ীটি উদ্ধার করে পুলিশ। সে সদর উপজেলার নোয়াগাাঁও গ্রামের কালাম মিয়ার পুত্র। শাফির দেহ তল্লাশী করে পুলিশ ২টি মাস্টার চাবি জব্দ করা হয়। গতকাল সোমবার সকালে বাহুবল থানা পুলিশ একটি পিকআপ ছিনতাইকালে রুমন মিয়া (৩০) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। সেই যাদবপুর গ্রামের রমজান মিয়ার পুত্র। এছাড়াও দুপুরে পুলিশের সাড়াশি অভিযানে কাজিহাটা গ্রামের রফিক আলীর পুত্র মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আক্তার হোসেন আরো জানান, মাদক, জুয়াড়ি, ছিনতাইকারী, চোর-ডাকাত ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। এ অভিযান নিয়মিত চলবে। গতকাল বিকেলে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com