বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

হবিগঞ্জে মাদকের খুচরা বিক্রেতা আছমা আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর পূর্বাংশ পৈল রোডের জনৈক জামাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদকের খুচরা বিক্রেতা আছমা আক্তার (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদকের ডিলার মান্না নামের এক ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত নারী হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা এলাকার মো: বাছির মিয়ার স্ত্রী । মঙ্গলবার (১৪ ফেব্রয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রিয়াজ উদ্দিনসহ একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে আছমাকে তার ভাড়াটিয়া বাসা থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করে আটককৃত আছমার বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওসি বলেন, আছমার বাড়ি সদর উপজেলার বড় বহুলা হলেও বর্তমানে শায়েস্তানগর পূর্বাংশ পৈল রোডের জনৈক জামাল মিয়ার ভাড়াটিয়া বাসায় থেকে আছমা উমেদনগর এলাকার মান্নার নিকট থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে হবিগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাদক সেবীদের নিকট খুচরা বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়। এধরনের ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com