বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

হবিগঞ্জের রিচি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের রিচি ইউনিয়নে শীত মৌসুমে এলাকায় রাত্রীকালীন স্বেচ্ছায় পাহারায় অংশগ্রহণ ও এলাকার চুরি, ডাকাতি, মাদক, জুয়া, এবং এলাকার চিহ্নিত চোর ও জুয়াড়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহণসহ অপরাধ নির্মূল করার লক্ষে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা পুলিশের আয়োজনে উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী, ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই মো: জুয়েল সরকারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে অপরাধ মুক্ত সমাজ গঠন করতে পারবে না। অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই এলাকার সকল অপরাধীর ব্যাপারে এলাকাবাসীকে স্বোচ্চার হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com