শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

ভালোবাসা দিবসের নতুন গান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত শিল্পী মাহতিম শাকিব। সোশাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই তরুণ এবার গাইলেন গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা একটি গান। ‘যদি’ শিরোনামের গানটি ইতোমধ্যে রেকর্ডও সম্পন্ন হয়েছে।

গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন জানান, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। আসছে ভালোবাসা দিবসে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে।

ভিডিওতে স্টুডিও পার্টেও অংশ নিবেন মাহতিম শাকিব। সঙ্গে থাকবেন দুজন জনপ্রিয় মডেল। ভিডিওটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। এর বেশি আপাতত জানানো বারণ!

জীবন বলেন, মাহতিম শাকিবের কণ্ঠটি এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তার। আমার লেখা এই গানটি ভালোবাসার। কথা এবং সুরের মধ্যে ঢুকে গেয়েছে সে। আমার বিশ্বাস ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের পছন্দের তালিকায় থাকবে গানটি।

মাহতিম শাকিব বলেন, জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করি সবার মনে ধরবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com