সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

স্বাস্থ্য সেবায় বিভাগের শ্রেষ্ঠ হলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছির

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৪৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : আন্তর্জাতিক জনসংখ্যা দিবস উপলক্ষে ২০১৯-২০ বছরে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। শনিবার (১১ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের সহযোগিতায় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস আয়োজিত অনুষ্ঠানে মোতাচ্ছিরুল ইসলাম কে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিলেট বিভাগীয় কার্যালয়ের এনডিসি মো: মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকার্তা মো: কুতুব উদ্দিন প্রমুখ : সম্মাননা ক্রেস্ট হাতে পেয়ে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, এ সম্মাননা আমার কাজকে আরও বেগবান করবে। এ অর্জন আমি উপজেলাবাসীকে উৎসর্গ করলাম। উল্লেখ্য মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার বার নির্বাচিত সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com