শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের তালিকাভুক্ত করার দাবীতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৭৪ বার পঠিত

সুমন আহমেদ বিজয় : বাংলাদেশ বার কাউন্সিল হইতে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের সরাসরি গেজেটের মাধ্যমে তালিকা ভুক্ত করার দাবীতে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বতস্ফুর্ত মানব বন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ফুয়াদ খানের সভাপতিত্বে ও সুমন আহমেদ বিজয় পরিচালনায় স্হানীয় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে সারাদেশের ন্যায় একযোগে শিক্ষা নবীশ আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ও সামাজিক দুরত্ব বজায় রেখে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা নবীশ আইনজীবী ইমরুল আমিন,বাবুল আহমেদ,নাজিম উদ্দীন,ফাতেমা আক্তার প্রমুখ।

দীর্ঘ পরীক্ষার জট এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে লিখিত পরীক্ষা কবে হবে তা সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়ায় ও মানবিক বিবেচনায় ২০১৭ সালের লিখিত ও ভাইভা পরীক্ষায় অকৃতকার্য শিক্ষানবীশ আইনজীবীগণ এবং ২০২০ সালের এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীগন লিখিত ও ভাইভা মওকুফ করে সরাসরি গেজেট দিয়ে সনদের দাবীতে আজ দেশব্যাপী স্ব স্ব জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com