শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

কারাগারে করোনার উপসর্গ নিয়ে বন্দির মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪২৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি।। জ্বর-শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে হবিগঞ্জ জেলা কারাগারে শাহীন মিয়া (৪০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।  শাহীন মিয়া চুনারুঘাট উপজেলার বড়আব্দা গ্রামের সালেহ আহমেদের ছেলে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

হবিগঞ্জ কারাগারের জেলার মো. জয়নাল আবেদীন ভূঞা জানান, শাহীন মিয়া নামে ওই ব্যক্তি একটি মাদক মামলায় গত ১২ জুন কারাগারে আসেন। মামলাটি বিচারাধীন রয়েছে। তার আসামি নম্বর ২৪৭০/২০। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার দিবাগত রাতে তার শরীরে জ্বর ও শ্বসাকষ্ট দেখা দেয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে। পরীক্ষার পর বোঝা যাবে তার করোনা ছিল কি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com