সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহিম নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স অনুমান ৩৮ বছর হবে। নিহত আব্দুর রহিম উপজেলার দেওন্দি কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার (১৪ জুন) রাত ৯ ঘটিকার সময়েআব্দুর রহিম সিএনজি যুগে শায়েস্তাগঞ্জ হইতে নিজবাড়ি দেউন্দি যাওয়ার পথে উপজেলার পঞ্চাশ নামকস্থানে পৌঁছা মাত্রই একটি বালু বোঝাই ট্রাক্টর পিছন দিক থেকে এসে অটোরিক্সা চালিত সিএনজিটি কে ধাক্কা দিলে আব্দুর রহিম ওই সিএনজি হইতে পরে গিয়ে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন আব্দুর রহিম কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com