সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ॥ বখাটেদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে বখাটেদের গ্রেফতারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এসময় মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চালাচল বন্ধ থাকে। শিক্ষার্থীদের অভিযোগ- গত রবিবার দুপুরে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাড়িতে যাওয়ার পথে বেতাপুর ব্রিজ এলাকায় উত্যক্ত শ্লীলতাহানির চেষ্টা করে বেতাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে নয়নসহ তার কয়েকজন সহযোগী। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো প্রতিকার না পেয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চালাচল বন্ধ থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশসহ শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ৭২ ঘন্টার ভিতরে বখাটে নয়নসহ তার সহযোগীদের গ্রেফতারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি এবং থানায় লিখিত অভিযোগ দিতে আহবান জানাই। অভিযোগ পাওয়া সাপেক্ষে দ্রুত বখাটেদের গ্রেফতারের আশ্বাস দিলে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com