শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

চুনারুঘাটে ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ ॥ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রানীগাঁও বাজারে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ভিজিডি ও টিসিবি এর ৫৭ বস্তা চাউল জব্দ করা হয়েছে। একই সাথে ২ জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রানীগাঁও বাজারে বিলাল মিয়ার চা ষ্টল দোকানে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থলে ফুড অফিসারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আটককৃতরা হল- উপজেলার পাচারগাঁও গ্রামের উস্তার মিয়ার পুত্র আলাউদ্দিন আলাই (২৬) ও শাহপুর গ্রামের মোখলেছ মিয়া ওরফে আবু মিয়ার পুত্র মামুন মিয়া (২৫)। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com