শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

করোনায় মৃত্যুতে ইতালিকে টপকে বিশ্বে দ্বিতীয় এখন ব্রাজিল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ানক রূপ ধারণ করছে লাতিন আমেরিকার দেশগুলোতে। সবচেয়ে খারাপ অবস্থা ব্রাজিলের।
এরই মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ইতালিকে টপকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে মারা গেছেন ১ হাজার ৪৩৭ জন।
বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২১ জনের। ফলে ইতালিকে টপকে সর্বোচ্চ মৃত্যুতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে চলে গেছে ব্রাজিল।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯২৫ জন। এ নিয়ে ব্রাজিলে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন।
এদিকে এমন ভয়াবহ পরিস্থিতিতেও প্রেসিডেন্ট জাইর বলসোনারো একটি ফেসবুক লাইভে বলছেন যে করোনা ঠেকাতে বিভিন্ন রাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেগুলো মানুষের মৃত্যুর চেয়ে আরো বেশি ক্ষতিকর হবে ব্রাজিলের জন্য। ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা সংক্রমণের শুরু থেকেই লকডাউন তুলে দেয়ার পক্ষে ছিলেন।
করোনা নিয়ে প্রথম থেকেই বেপরোয়া আচরণ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
তিনি অর্থনীতিকে সচল রাখার জন্য দেশে করোনা নিয়ে কড়াকড়ি করেননি। নিজেও সামাজিক দূরত্ব মানছেন না। তাই ফুটবল সম্রাট পেলের দেশে করোনা ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে।
সূত্র- দ্য হিন্দু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com