বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বাংলাদেশের পাশে চিকিৎসা সামগ্রী নিয়ে সংযুক্ত আমিরাত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৪৭৯ বার পঠিত

হাজী আব্দুল বাছিত আরব আমিরাত থেকে।। কোভিড ১৯ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জন্য সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি। এসব চিকিৎসা সামগ্রী অন্তত সাত হাজার চিকিৎসকের কাজে লাগবে। গত বৃহস্পতিবার আল ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে এসব চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। কোভিড-১৯ এর মোকাবেবেলা করার জন্য বাংলাদেশে এ সামগ্রী পাঠিয়েছে আমিরাত। চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত। আজকের এই সহায়তার মধ্যে দিয়ে বাংলাদেশের চিকিৎসা পেশাদাররা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে স্মরণীয় লড়াই করছেন তাতে সামিল হয়েছে সংযুক্ত আরব আমিরাত।প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ৩৩টি দেশে ৩৪১ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী অন্তত তিন লাখ ৪১ হাজার চিকিৎসা পেশাদারদের সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com