বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

হবিগঞ্জ সিএনজি চালক করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪০৭ বার পঠিত

ফারজানা আক্তার ।। হবিগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ফেরদৌস ইসলাম (৩০) নামে এক সিএনজি চালক হাসপাতালে ভর্তির ৪ দিনের মাথায় মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রিপোর্ট না আসার কারণে বলা যাচ্ছে না তিনি করোনায় আক্রান্ত কি না।

শনিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকাবস্থায় মারা যান তিনি। নিহত ফেরদৌস হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের জাফর আলীর ছেলে।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে বলেন- গত ২১ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসলে তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান। তবে তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট না আসার কারণে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন জানান- মারা যাওয়া ফেরদৌস ৪ সন্তানের জনক। বর্তমানে লাশ সিলেটে রয়েছে। লাশ আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতে সীমিত আকারে জানাযার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com