শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

দেশে এইডস রোগীর সংখ্যা ১৩ হাজার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭২ বার পঠিত

ডেস্ক নিউজঃ বর্তমানে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
তবে এসব রোগীর মধ্যে এ পর্যন্ত সনাক্ত হয়ে চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৬ হাজার ৬০৬ জন। এখনও সনাক্তের বাইরে রয়ে গেছে প্রায় ৭ হাজার।
বিশেষজ্ঞদের মতে, এইডস সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ কম ঝুকিপূর্ণ দেশ। এখনও পর্যন্ত সাধারণ জনগণের মধ্যে সংক্রমণের হার শুন্য দশমিক ০১ ভাগের নিচে। এছাড়া ঝুকিপূর্ণ জনগোষ্ঠী যেমন শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী, সমকামী ও হিজড়াদের(তৃতীয় লিঙ্গ) মধ্যে সংক্রমণের হার ৩ দশমিক ৯ শতাংশ।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের টিবি-লেপ্রোসি ও এইডস/এসটিডি প্রোগ্রামের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে, গত এক বছর নতুনভাবে এইচআইভি সংক্রমণ হতে পারে সর্বোচ্চ ৯০০ জনের মতো। তবে মৃতের সংখ্যা আগের বছরের তুলনায় কমে এসেছে।
তিনি বলেন, এ সংক্রান্ত চিকিৎসা-সেবা এনজিও থেকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হওয়ায় রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা পাচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে।
এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মতো ০১ ডিসেম্বর বাংলাদেশেও বিশ্ব এইডস দবিস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল ‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ’।
প্রতিটি জেলায় সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের নেতৃত্বে দিবসটির তাৎপর্য ব্যাখা পূর্বক আলোচনা সভা ও র‌্যালি করা হবে।
এদিকে, ঢাকায় বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে ফার্মগেটের কৃষিবিদ ইনসস্টিটিউশন মিলনায়তনে।

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com