বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

কনফার্ম টিকিটেও বিমানে উঠতে পারলেন না গেইল!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৯৬ বার পঠিত

অনলাইন ডেস্কঃ হাতে ছিল কনফার্ম টিকিট। তা সত্ত্বেও বিমানে উঠতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল। এ ঘটনায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন ক্যারিবিয়ান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমিরেটস এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

এ নিয়ে সোমবার টুইট করেছেন গেইল। লিখেছেন- “এমিরেটসের ব্যবহারে অত্যন্ত হতাশ। আমার ফ্লাইটের টিকিট কনফার্ম ছিল। আর তারপর ওরা বলছে ওদের ফ্লাইট ভরতি হয়ে গিয়েছে। আর বসার জায়গা নেই। এটা কী! শুধু তাই নয়, এমিরেটস আমায় ইকোনমি ক্লাসে যাওয়ার প্রস্তাব দেয়। অথচ আমার কাছে বিজনেস ক্লাসের টিকিট ছিল। এখন আমাকে অন্য ফ্লাইটে যেতে হবে। অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হল। মেনে নেওয়া যায় না।”

টিকিট থাকা সত্ত্বেও বিমানে উঠতে না পারলে যে কোনও যাত্রীরই বিরক্ত বোধ করা স্বাভাবিক। সেখানে গেইলের মতো তারকার সঙ্গে এমনটা হওয়ায় নেটদুনিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। গেইলের ভক্তরাও তার পাশে দাড়িয়ে এমিরেটসকে তুলোধোনা করতে ছাড়েননি।
সৌজন্যেঃ দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com