বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

বাহুবলে আখঞ্জি ফিলিং স্টেশনকে ওজনে কারচুপির অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৪৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় আখঞ্জি ফিলিং স্টেশনকে ওজনে কারচুপির অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে বিএসটিআইকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, বিএসটিআইর পরিদর্শক মোহাম্মদ শাহজাহানকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পরীক্ষার পর ওজনে কারচুপির প্রমাণ পাওয়ায় তাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে প্রতি লিটার তেলে ৭০ মিলি লিটার কম পাওয়া যায়।

এদিকে অভিযানকালে বাহুবল বাজারে আল আক্বছা বস্ত্র বিতাণকে মিটারের পরিবর্তে গজ ব্যবহার করায় ৫ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে বেশী ওজনের প্যাকেট ব্যবহার করায় ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com