মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

গতকাল সংবাদপত্রে পাঠানো এক শোকবার্তায় হুইপ জি কে গউছ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। দলের পক্ষ থেকে তাঁর ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

জি কে গউছ বলেন, দেশের বিভিন্ন প্রতিকূল ও সংকটময় সময়ে অনেকেই দল ছেড়ে চলে গেলেও গোলাম মোস্তফা রফিক কখনো দলের সঙ্গে বেঈমানি করেননি এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসে অটল ছিলেন।

তিনি আরও বলেন, গোলাম মোস্তফা রফিক ছিলেন তাঁর অত্যন্ত আপনজন এবং অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় হবিগঞ্জের রাজনীতি, মুক্তিযোদ্ধা সমাজ ও বিএনপি পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে।

শোকবার্তায় হুইপ জি কে গউছ মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সব ভালো কাজ কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com