বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাতান শাড়ি বহনের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকার থেকে ১৪২টি ভারতীয় কাতান শাড়ি ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২টি ভারতীয় কাতান শাড়ি পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে শাড়িগুলো ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে সদেশ পাল এবং নরসিংহেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা শাড়িগুলো একটি নির্দিষ্ট ব্যক্তির বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা শাড়ি ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com