মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের দায়ে পুরন উড়িয়া (৫১) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার দারাগাঁও চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত পুরন উড়িয়া ওই এলাকার বাসিন্দা। তিনি সুদাম উড়িয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য সেবনের অভিযোগে পুরন উড়িয়াকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com