মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: দীর্ঘ পাঁচ বছর ধরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ফল ব্যবসায়ী মানিক মিয়া পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে চেক ডিজঅনারসহ একাধিক মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার নথি ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের একটি চেক ডিজঅনার মামলায় দায়রা-৮৯৪/২০১৯ নম্বর মামলায় ২০২১ সালের সেপ্টেম্বরে মানিক মিয়াকে এক বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালত। আদালতের বিচারক ছিলেন মোহাম্মদ শহীদুল আমিন।

মানিক মিয়া চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারে নাদিয়া ফল ভান্ডারের স্বত্বাধিকারী। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে এবং সেসব মামলায়ও ওয়ারেন্ট ও সাজা পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে মামলাগুলো ও আদালতের সাজা কার্যকর না হওয়ায় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মানিক মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্রের দাবি, পুলিশের চোখ এড়িয়ে মানিক মিয়া বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে রয়েছেন। মাঝেমধ্যে তিনি চুনারুঘাটের আমকান্দি গ্রামের নিজ বাড়িতেও গোপনে আসা-যাওয়া করেন বলে সূত্রটি জানিয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে এসব তথ্যের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মানিক মিয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে। সে পলাতক আছে। তাকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।”

দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। দ্রুত তাকে গ্রেপ্তার করে আদালতের সাজা ও পরোয়ানা কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com