রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শাহজীবাজার যাত্রীবেসে সিএনজি ছিনতাই চালককে সিলেট প্রেরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৫ বার পঠিত

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-শাহজীবাজার সড়কে যাত্রীবেসে সিএনজিতে ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা সিএনজি চালক সালাম মিয়া (২২) কে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে রেখে যায়। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত সালাম মিয়া জানান, গতকাল বিকালে নাসিনগর থানার ধরমন্ডল থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে আসেন। এখান থেকে ফিরার পথে ওলিপুর থেকে যাত্রী নিয়ে বাঘাসুরার উদ্দেশ্যে রওনা দেয় চালক। পথিমধ্যে ওই যাত্রী কৌশলে তাকে ফতেহ গাজী মাজারে দিকে নিয়ে যায়।
উল্লেখিত সময়ে যাত্রীবাহী সিএনজিটি নির্জন স্থানে পৌছতেই পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন যুবক সিএনজিটির গতিরোধ করে চালককে জিম্মি করে নেয়। পরে দুর্বত্তরা চালকের কাছ থেকে সর্বস্ব লুটে নিতে চাইলে চালক বাধা দেয় এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে। পরে ওই চালকের শোরকিৎকারে কয়েকজন ব্যক্তি এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com