মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে বিশেষ কার্যক্রম। 

ভারত থেকে জোরপূর্বক পুশ-ইনের আশঙ্কা মোকাবিলায় চুনারুঘাট সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। চুনারুঘাট উপজেলার সীমান্তের ৫৬ কিলোমিটার এলাকা২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি চালানো হচ্ছে গোয়েন্দা নজরদারি।

গত কয়েকদিন ধরে গভীর রাতেও সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সন্দেহজনক ব্যক্তি শনাক্তকরণ এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের ঘটনা নিয়ে সতর্কতা বাড়ানো হলেও এখন পর্যন্ত চুনারুঘাট সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপিকে সঙ্গে নিয়ে সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে। থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। 

স্থানীয়রাও বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা করিম হোসেন বলেন, রাতে বিজিবির মাইকিংয়ের কারণে আমরা আরও সচেতন হয়েছি। তারা রাত-দিন সীমান্ত পাহারা দিচ্ছেন, এতে আমরা নিরাপদ বোধ করছি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,

বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com