মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী,অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। এ জন্য বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে অসহায় নারীরা ঘরে বসে আয় করে নিজেদের পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ, প্রথম যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ বিএনপি নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com